× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

মার্কিন সামরিক আধিপত্য ‘আধুনিক বিশ্বের অশুভ শক্তি’- রাশিয়া 

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
russ

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র  মারিয়া জাখারোভা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের সবচেয়ে বড় শয়তান।

মার্কিন সামরিক আধিপত্যের ‘উৎপত্তি, তথ্য এবং বিপদ’ সম্পর্কে বার্তা সংস্থা সিনহুয়ার থিঙ্ক ট্যাঙ্ক ‘সিনহুয়া ইনস্টিটিউট’ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের ব্যাপারে জাখারোভা এমন মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, প্রতিবেদনটি ‘অত্যন্ত সময়োপযোগী’ এবং এর শব্দগুলো ‘প্রকৃত সত্য’। জাখারোভা বলেন, মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্য সমাধান এবং দেশগুলোর জন্য সমান অধিকার ও বাধ্যবাধকতাগুলোকে কঠিন করে  তুলেছে। আর এটি সামগ্রিকভাবে বৈশ্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

তিনি বলেন, এটা কেবলমাত্র বিশ্বের জন্যই ক্ষতিকর নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর। জাখারোভা বলেন, মার্কিন আধিপত্য অস্থিতিশীলতার বীজ বপন করে এবং আন্তর্জাতিক সম্পর্কের যৌথ নীতির বিরুদ্ধে কাজ করে।


এ ক্যটাগরির আরো খবর..