× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

বোদার সাকোয়া ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের দ্বিতীয় বারের মত নব নির্বাচিত চেয়ারম্যান ও কলেজের সভাপতি জনাব মোঃ সায়েদ জাহাঙ্গীর আলম সবুজকে সাকোয়া ডিগ্রী কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরবেলা সাকোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আফাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আব্দুল হাকিম খন্দকার, প্রভাষক সাইফুল ইসলাম সোহাগ, প্রভাষক হাবিবুর রহমান লাবলু, এবিএম হাবিবুর রহমান শাহ্ জিপি সদস্য মোঃ শরিফুল ইসলাম, জিপি সদস্য লুৎফর রহমান রিপন, জিপি সদস্য আব্দুল মতিন পাটোয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, অধ্যাপক ফজলার রহমান প্রধান, অধ্যাপক আল্লাহমা রেজা পাহালবী, অধ্যাপক কানিজ আক্তার, অধ্যাপক তছলিমা খাতুন, জিপি সদস্য মমিনুল ইসলাম লিটন, জিপি সদস্য সুলতান, অধ্যাপক হেলালুজ্জামান, অধ্যাপক আব্দুর রব, প্রভাষক প্রফুল্ল চন্দ্র রায়, প্রভাষক মানিকুল হায়দার, প্রভাষক শাহিনুর ইসলাম, প্রভাষক খাদেমুল হক, প্রভাষক মোঃ নূর-ই-আলম রবিউল হাসান লিটন, প্রভাষক আমানুল্লাহ, প্রভাষক হাসানুজ্জামান, প্রভাষক ডি এম জফির হোসেন প্রমুখ।

চেয়ারম্যান জনাব মোঃ সায়েদ জাহাঙ্গীর আলম সবুজ অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয়। সাকোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আফাজুল ইসলাম কলেজের পক্ষথেকে ক্রেস্ট প্রদান করেন। এসময় শিক্ষক কর্মচারী অভিভাবক সাংবাদিকসহ সকল বর্ষের ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..