× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিড়ি শ্রমিক ফেডারেশনের নতুন সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক হারিক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
বিড়ি শ্রমিক ফেডারেশনের কমিটিনতুন

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। মো. আমিন উদ্দিনকে (বিএসসি) সভাপতি এবং মো. হারিক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন, শ্রী প্রণব দেবনাথ, মো. জামিল আক্তার ও মো. আব্দুল হালিম হাওলাদার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল গফুর ও আব্দুর রশিদ হাওলাদার, সহকারী সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান (ঠান্ডা), মো. রফিকুল ইসলাম, শ্রী লক্ষণ দাস ও আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক মো. শামীম ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, অর্থ বিষয়ক সম্পাদক উৎসবা আনন্দ রায়, সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান, সহ: দপ্তর সম্পাদক মো. আকমল হোসেন, প্রচার সম্পাদক সোহেল মাহমুদ, সহ প্রচার সম্পাদক মো. আসলাম শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফুল ইসলাম সাগর, সমাজকল্যাণ ও ক্রিড়া সম্পাদক মো. শাহদাৎ হোসেন বিধান, আন্তর্জাতিক সম্পাদক মো. মোবারক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. রাণী খাতুন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোসা. মায়া বেগম।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন মো. ছালামত উল্লাহ, মো. সাদ আলী, মোঃ জসিম উদ্দিন, লুৎফর রহমান, বাদশা তালুকদার, মো. আব্দুল খালেক, মো. মজিবর সিকদার, মো. কামাল সরদার, শওকত হোসেন (সৌরভ), মো. চাঁন মিয়া, মো. আবু নওশেদ, মো. সেলিম হোসেন, মো. দুলাল শেখ, মোসা. চামেলী খাতুন, মোসা. সাহার ভানু, মো. রহমত আলী, মো. আব্দুল আজিজ, হায়দার আলী, আবুল কালাম, মো. সাকাওয়াত হোসেন, মুজাফ্ফর রহমান, মো. রাশেদুল ইসলাম, সুমন সাহা ও জীবন সাহা।

এছাড়া বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আলী সাদাত খান মজলিশ ও লোকমান হাকিম।

এর আগে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী ও সাধারন সম্পাদক আব্দুর রহমানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা মরহুম এমকে বাঙ্গালী ও মরহুম আব্দুর রহমানের স্মৃতিচারন করেন।

তারা বলেন, এম কে বাঙ্গালী ও আব্দুর রহমান আজীবন বাংলাদেশের বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। নিষ্ঠা ও সততার সাথে তারা আজীবন শ্রমিকদের পাশে থেকেছেন। তাদের মৃত্যুতে বাংলাদেশের বিড়ি শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। শ্রমিকদের অধিকার আদায়ে তাদের নীতি ও আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..