× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি. যানজট

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ৩০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মুষলধারে বৃষ্টি হয়। এ ছাড়া কোরবানির ঈদের জন্য ট্রাকবোঝাই গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে গাজীপুরের চন্দ্রা থেকে স্কয়ার ফার্মাসিটিক্যাল মোড় পর্যন্ত ১০ কি.মি. যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া সফিপুর থেকে কোণাবাড়ি পর্যন্ত ৬ কিলোমিটারসহ বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে আটকা পড়ে গরুবোঝাই ট্রাক, ব্যাপারীসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন।

তবে কোণাবাড়ি হাইওয়ে থানার পরিদর্শক আবু দাউদ জানান, মহাসড়কে পশুবাহী ট্রাক ও অতিরিক্ত গাড়ির চাপ থাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তারপর সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলছে। মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বগুড়ার কাহালু থেকে ঢাকার মহাখালীগামী একতা পরিবহনের বাসচালক আব্দুর রাজ্জাক জানান, মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া এলাকায় ভোর থেকে জ্যামে পড়ি। নাটিয়াপাড়া থেকে চন্দা পর্যন্ত আসতে তার দেঢ় ঘণ্টা সময় লেগেছে। যাত্রী বগুড়ার কাহালুর বাসিন্দা সালেহা বলেন, ‘ভোর বেলায় ঢাকায় পৌঁছাব ভাবছিলাম। কিন্তু কখন যে পৌঁছতে পারব বুঝতে পারছি না।’


এ ক্যটাগরির আরো খবর..