× Banner
সর্বশেষ
জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

ডেস্ক

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ফলপ্রসূ -তথ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ফলপ্রসূ

বাংলাদেশ জি-২০ এর সদস্য নয়। তবুও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য রাষ্ট্রনায়কদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে, সাইডলাইনে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সফল সফর হয়েছে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ফলপ্রসূ । বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি অনেক অর্থ বহন করে। এ ছবি অনেক কথা বলে। এতে অনেক রাজনৈতিক বার্তা রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, জো বাইডেন নিজ হাতে যে সেলফি তুলেছেন তার অর্থ সবাই বোঝেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ভালো ছিল, এখন থেকে সে সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ জি-২০ এর সদস্য নয়। তবুও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপমহাদেশের আর কোনো রাষ্ট্রনায়ককে ডাকা হয়নি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল আলোচনা হয়েছে, সেটির বিস্তারিত জানতে পারবেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই প্রধানমন্ত্রী এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন, সেখানে কুশল বিনিময়সহ ছোটখাট আলোচনাও হয়েছে। প্রধানমন্ত্রী সঙ্গে আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক হয়েছে।

বিএনপির একদফা আন্দোলন সম্পর্কে তিনি বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তাদের একদফা আন্দোলন অসম্ভব। এটা কঠিন কাজ, তিনি তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, একদফার আন্দোলন কঠিন সময়ে এসেছে। আমরা বলি তাদের একদফার আন্দোলন গরুর হাটে মারা গেছে। তাদের আন্দোলন হালে পানি পায়নি।


এ ক্যটাগরির আরো খবর..