× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

ডেস্ক

কিভাবে বুঝবেন কিডনির সমস্যা?

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
কিডনি অস্থায়ী ড্যামেজ হঠাৎ করে কোনো কারনে যদি কিডনিতে রক্ত প্রবাহ কমে যায় তখন কিডনি অস্থায়ী ভাবে ড্যামেজ হতে পারে। ডায়রিয়া, পানিশূন্যতা, বিশুদ্ধ ও নিরাপদ পানির অভাবে এবং পানিবাহিত রোগবালাই এর জন্য কিডনিতে রক্ত প্রবাহ কমে যেতে পারে। অতিরিক্ত এন্টিবায়োটিক ও দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবনের কারনেও কিডনি অস্থায়ী ভাবে ড্যামেজ হতে পারে। তবে এই সমস্যা গুলো নিরাময় করা সম্ভব। স্থায়ীভাবে কিডনি ড্যামেজ আরেক ধরনের কিডনি সমস্যা রয়েছে যার কারনে কিডনি স্থায়ীভাবে বিকল হতে পারে। একে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই সমস্যা তৈরী হয়৷ বাংলাদেশে স্থায়ীভাবে কিডনি বিকল হবার সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিডনি বিকল হলে কি ঘটে কিডনি আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ গুলো অপসারণ করে। তাই কিডনি অকেজো হয়ে গেলে শরীরের এই অপ্রয়োজনীয় পদার্থ গুলো বের হতে পারে না এবং রক্তে গিয়ে জমাট বাধে। এর ফলে শরীরে থাকা ক্যালসিয়াম,সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি পদার্থের ভারসাম্য নষ্ট হয়। রক্তশূন্যতা দেখা যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিডনি সমস্যার ১০ টি লক্ষণ

কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে সেটা ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। একটি কিডনি বিকল হলেও অন্যটি দিয়ে কাজ চলতে থাকায় সহজেই কিডনির সমস্যা ধরা পড়ে না। কিডনিতে ক্যান্সার হলেও তা বুঝতে সময় লাগে। শরীরে কিছু উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে।

চলুন জেনে নিই কোন কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

১. প্রস্রাবের সঙ্গে রক্তপাত হলে সতর্ক হতে হবে। প্রস্রাবের সঙ্গে রক্ত, ব্যথা হওয়া কিডনিতে ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে। কারো কারো জ্বর আসে এবং বেশি ঘাম হয়।

২. পিঠের নিচের দিকে তীব্র যন্ত্রণা হলে এবং কোমরে কোথাও শক্ত দেখলে সতর্ক হতে হবে।

৩. কোনো কারণ ছাড়াই ক্ষুধা কমে যাওয়া, খাবার দেখলেই বমি বমি ভাবও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৪. হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে শরীরের ওজন কমে যাওয়া।

৫. অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়াও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।

এ ছাড়া পায়ের পাতা হঠাৎ ফুলতে শুরু করা, মুখ-চোখ বিবর্ণ হতে শুরু করাও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।

কিডনি অস্থায়ী ড্যামেজ

হঠাৎ করে কোনো কারনে যদি কিডনিতে রক্ত প্রবাহ কমে যায় তখন কিডনি অস্থায়ী ভাবে ড্যামেজ হতে পারে। ডায়রিয়া, পানিশূন্যতা, বিশুদ্ধ ও নিরাপদ পানির অভাবে এবং পানিবাহিত রোগবালাই এর জন্য কিডনিতে রক্ত প্রবাহ কমে যেতে পারে। অতিরিক্ত এন্টিবায়োটিক ও দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবনের কারনেও কিডনি অস্থায়ী ভাবে ড্যামেজ হতে পারে। তবে এই সমস্যা গুলো নিরাময় করা সম্ভব।

স্থায়ীভাবে কিডনি ড্যামেজ

আরেক ধরনের কিডনি সমস্যা রয়েছে যার কারনে কিডনি স্থায়ীভাবে বিকল হতে পারে। একে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই সমস্যা তৈরী হয়৷ বাংলাদেশে স্থায়ীভাবে কিডনি বিকল হবার সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কিডনি বিকল হলে কি ঘটে

কিডনি আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ গুলো অপসারণ করে। তাই কিডনি অকেজো হয়ে গেলে শরীরের এই অপ্রয়োজনীয় পদার্থ গুলো বের হতে পারে না এবং রক্তে গিয়ে জমাট বাধে। এর ফলে শরীরে থাকা ক্যালসিয়াম,সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি পদার্থের ভারসাম্য নষ্ট হয়। রক্তশূন্যতা দেখা যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..