× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ২দিন ব্যাপী রিফ্রেশার ট্রেনিং সম্পন্ন

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নবীগঞ্জে রিফ্রেশার ট্রেনিং

হবিগঞ্জের নবীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্মষতায়নে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

৯ সেপ্টেম্বর শনিবার নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নবীগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন দিলারা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীগণজ প্রেসক্লাবের সাবেক সভাাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় রিফ্রেশার প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান শাহারীয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, প্রশিক্ষণে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ইমদাদুল হোসেন খান, নবীগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি শাহ সুলতান আহমদ ও মায়া দাশ, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সদস্য হাবিবুর রহমান চৌধুরী শামীম, সলিল বরণ দাশ, হামিদা বেগম, রেভা রানী, পপি পাল, কল্পনা সরকার, অনিন্দিতা পাল, মান্না আক্তার, মনি বেগম, বিধান পাল, আল-আমিন, স্বপন রবি দাস, জুবেল আহমেদ, মাহমুদা আক্তার, কলি দাশ, পূর্নিমা দাশ, রাশেদ চৌধুরী, সত্তার মিয়া, জুই হিজরা, সাগর সহ নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য/সদস্যাবৃন্দ।

“পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করে এনজিও ওয়েভ ফাউন্ডেশন। প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলার বিভিন্ন পেশার ২৫ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..