মাদারীপুরর ডাসারে বিয়ের প্রলাভন দেখিয়ে এক গৃহকর্মীকে (৪০) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করেন। পরে বিষয়টি শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সংবাদকর্মীদের কাছে জানান এই ভুক্তভাগী নারী।
অভিযুক্তরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামের এসকেন্দার হাওলাদারর ছেলে দুলাল হাওলাদার (৩০), একই এলাকার মৃতঃ কাদের হাওলাদের ছেলে মোঃ ইদ্রিস হাওলাদার(৫০), মাদারীপুর জেলার ডাসার উপজলার পূর্ব ডাসার গ্রামের রকমান শেখের ছেলে মোঃ মানিক শেখ(৩০), ঢাকা জেলার মিরপুর এলাকার চায়ের দোকানদার বাবু ওরফে মানিক (৪০)।
মামলা সূত্রে জানাগেছে, ওই গৃহকর্মীর স্বামী মারা যাওয়ার পর পরিবার নিয়ে ঢাকার মিরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। ওই সুবাদে তার বাসার সামনে চায়ের দোকানদার বাবু ওরফে মানিকের সাথে পরিচয়। চায়ের দোকানদার বাবু জানান, মোঃ মানিক শেখ (৩০) এর কাছে ভালো একটি ছেলে আছে। সেই সুবাদে বাড়ি ঘর দেখার কথা বলে। যদি পছন্দ হয় তাহলে আমরা সবাই মিলে তার সাথে বিবাহ দিবো। বাবুর কথায় ভুক্তভাগী নারী রাজি হয়। পরে আসামী মানিক শেখের মাটরসাইকেলযোগে গত(০৬ সেপ্টেম্বর) বুধবার দুপুরে ঢাকার মিরপুর এলাকার থেকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাগুরা মাদারীপুর এলাকার উদ্দশ্যে রওনা দেন। পরে বরিশাল গৌরনদী পৌছাইলে মানিক শেখ বলেন দুলাল হাওলাদারর সাথে তোমার বিয়ে হবে। তার বাড়ি ঘর তুমি দেখে চিনে নাও। পরে সেখান থেকে তারা রাত নয়টার দিকে মাদারীপুররের ডাসার উপজেলার কালাম ব্যাপারীর বাড়িতে নিয়ে আসে ভুক্তভাগীকে। কালাম বেপারি আসামি ইদ্রিসের আত্মীয় হওয়ার সুবাদে তাদের ঘরে থাকতে দেয়। এরপর কালাম বেপারীর স্ত্রী আমাদেরকে খাবার-দাবার দেয় খাবার খাওয়া শেষ করে যে যার মত করে সবাই ঘুমিয়ে পড়েন। তারপর দুলাল হাওলাদার, মানিক শেখ, ইদ্রিস ও ভুক্তভাগী নারী টলিভিশন রুমে বসে টলিভিশন দেখে। এসময় মানিক শেখ ভুক্তভাগী নারীকে দুলাল হাওলাদার সাথে শারীরিক সম্পর্ক করতে প্রস্তাব দেয়। এতে ওই নারী রাজি না হলে তারা হত্যার হুমকি দিয়ে আমাকে দুলাল হাওলাদার ধর্ষণ করে। পরে ওই রাতেই তারা পালিয় যায়। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি বাড়ির মালিক কালাম ব্যাপারীসহ ভুক্তভাগী নারীর স্বজনদের জানান। পরে স্বজনদের পরামর্শে মাদারীপুরের ডাসার থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই নারী।
ভুক্তভাগী নারী জানান, আমাকে তারা বিয়ের প্রলাভন দিয়ে ঢাকা থেকে মাদারীপুর নিয়ে এন ধর্ষণ করে। আমি এদের সঠিক বিচার চাই।
কালাম বেপারি জানান ইদ্রিস আমার আত্মীয় সুবাদে তাদরকে আমি এখানে থাকতে দিয়েছি কি তারা এই মেয়টার সাথে এরকম খারাপ কাজ করবে কখনো ভাবতে পারিনি। যারা মেয়টির সাথে খারাপ কাজ করছে তাদের কঠিন বিচার হোক।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, মামলা নেওয়া হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।