× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)

সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের কাজ করতে হবে -ইউএনও আল-আমিন 

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা

নবাগত পাইকগাছা  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেছেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির  প্রতিটি মুক্তি সংগ্রামে গণমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অব্যাহত রয়েছে।  গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইউএন ও আল-আমিন বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদের কলমের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি গুলো দেশের মানুষ জানতে পারে, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং শতভাগ   সরকারি সেবা নিশ্চিত করা  সম্ভব নয়। তিনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপজেলা প্রশাসনের নবাগত  নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কোষাধক্ষ  এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর মন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা,ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিউজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..