× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মধুখালী প্রতিনিধি

মধুখালী রাজিব ফুটবল একাদশ বনাম মাগুরার মহম্মদপুর ডুমুরশিয়া ক্রীড়া যুব সংঘের ফুটবল খেলা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
ক্রীড়া যুব সংঘের ফুটবল খেলা

কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ আয়োজনে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের রাজিব ফুটবল একাদশ বনাম মাগুরার মহম্মদপুর ডুমুরশিয়া ক্রীড়া যুব সংঘের ফুটবল খেলা অনুষ্ঠিত।

রবিবার বিকালে ফরিদপুর মধুখালী নিশ্চিন্তপুর উজ্জ্বল স্মৃতি সংসদ এর আয়োজনে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর রাজিব ফুটবল একাদশ বনাম মাগুরার মহম্মদপুর ডুমুরশিয়া ক্রীড়া যুব সংঘের ফুটবল খেলা হাজারো দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে।

কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সভাপতিত্বে খেলাটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সবার উদ্যোশে গুরুত্বপূর্ন কথা বলে খেলা উদ্বোধন করেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

উদ্বোধন কালে যুব সমাজের উদ্যোশে গুরুত্বপূর্ন কথাবাত্রা বলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কেন্দ্রীয় স্বেচ্চাসেবকলীগের অন্যতম সদস্য ও কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক আদনান সুমন। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, অত্র স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কুমার মিত্র, কামারখালী কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি নাজিরুল ইসলাম মৃধা নান্নু, মাসুম, যুবলীগের ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন মিল্টন, সোহেল সহ আরো অনেকে। খেলাটির ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন দেলোয়ার হোসেন দিলু, মাসুদ হোসেন ও মাহফুজুর রহমান। রেফরির দায়িত্বে ছিলেন ঘোপঘাটের কৃতি সন্তান আবুল বাশার। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা পুলিশের এস,আই, কাইয়ুম মুন্সী সহ পুলিশফোর্স । অনুষ্ঠিত টূর্নামেন্টের খেলায় নিশ্চিন্তপুর রাজিব একাদশ ২-১ গোলে ডুমুরশিয়া ক্রীড়া যুব সংঘকে পরাজিত করে বিজয়ী লাভ করেন। খেলাটি উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মুজিব হোসেন চৌধুরী, সহ-সভাপতি স্বপন দে, সাধারন সম্পাদক আদনান সুমন সহ ক্লাবের এবং যুব সমাজের সার্বিক সহযোগীতায় খেলাটি সুষ্টু ও সুন্দর মনোরম পরিশেষে খেলাটি অনুষ্টিত হয় এবং খেলাটি উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..