× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

ডেস্ক

আজ ৩ সেপ্টেম্বর জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
আপনার ভাগ্যের চাকা
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ ৩ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকলেও কোথাও সফরের কারণে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আজকে আপনার বন্ধুরা সন্ধ্যে নাগাদ কোনো আকর্ষণীয় পরিকল্পনা করে আপনাকে একটি বড় চমক দিতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখতে আজ ঠাকুর ঘরে দেবতার তামার মূর্তি স্থাপন করে প্রতিদিন পুজো করুন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন কোনো ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। বাড়িতে আজ হঠাৎ করেই অতিথিদের আগমন ঘটবে। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন। পারিবারিক জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির জন্য আজ দুর্গা মন্দিরের প্রসাদ দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

মিথুন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ কেশর যুক্ত খাবার নিজে খান এবং দরিদ্রদের দান করুন।

কর্কট রাশি: আপনি আজ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যার জেরে আপনাকে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হয়। আজ কোথাও ভ্রমণের পক্ষে দিনটি ভালো। আত্মীয় অথবা বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি নিজের জন্য অনেকটা অবসর সময় পাবেন। কোথাও কেনাকাটা করতে গেলে আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ কোনো শুভ কাজ শুরু করার পূর্বে আজ কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান। এর ফলে আর্থিক দিক থেকেও লাভবান হবেন।

সিংহ রাশি: আজ আর্থিক লেনদেন নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলতে থাকবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ভালোবাসার মানুষটির সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। আজ আপনি ছোটবেলার কোনো স্মৃতির রোমন্থন করতে পারেন। আজ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যার ফলে আপনার ক্ষতির সম্ভাবনা থাকে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিকভাবে সুস্থ থাকতে স্রোতযুক্ত জলে হলুদ নিক্ষেপ করুন।

কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। এই রাশির কিছু ব্যবসায়ী কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা তাঁদের লাভবান করে তুলবে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। আজ আপনি, আপনার কাছে থাকা অবসর সময়টিকে কাজে লাগিয়ে কোনো বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থতা বজায় রাখতে মদ্যপান এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন।

তুলা রাশি: অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আজ আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। আপনি আজ এমন একটি অপ্রত্যাশিত দায়িত্ব পেতে পারেন যেটি আপনাকে ব্যস্ত করে তুলবে। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সেই সময়ে আপনি কোনো সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির জন্য আজ একটি সবুজ কাঁচের বোতলে জল ভরে তা সুর্যের আলোয় রেখে দিন।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। আজ আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজ পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ আংটিতে মঙ্গল যন্ত্র ধারণ করে সেটি পরে নিন।

ধনু রাশি: শারীরিক দিক থেকে আজ কোনো অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ বাড়ির চারপাশে কিছু ছোটখাটো পরিবর্তন করতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার প্রিয়জনদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিকভাবে কাজে লাগান।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ দরিদ্র ব্যক্তি এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করে নিন।

মকর রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক থাকুন। বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। আত্মীয়দের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আজ আপনি পরিবারের সবথেকে ছোট সদস্যের সাথে গল্পের মাধ্যমে অবসর সময়টি অতিবাহিত করবেন। প্রেমের জীবনে সচেতন থাকুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আজ দরিদ্র ব্যক্তি এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করে নিন।

কুম্ভ রাশি: বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। আপনি আজ কোনো ধর্মীয় কাজে অনেকটা সময় অতিবাহিত করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবনকে সুমধুর করে তুলতে আজ দরিদ্রদের খাবার দান করুন।

মীন রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনি কোনো কাজে ভাইবোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আজ কোনো কঠিন পরিস্থিতিতে স্ত্রীর কাছ থেকে সমর্থন আপনি নাও পেতে পারেন। তবে, পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির জন্য আজ বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন।


এ ক্যটাগরির আরো খবর..