× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

চরভদ্রাসন প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
faridpur

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের আয়োজনে “ চরভদ্রাসন প্রিমিয়ার লীগ-২০২৩”  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ আগষ্ট) বিকেল ৪ টায় উপজেলার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে  ১-০ গোলে পরাজিত করে আরামবাগ ক্রীড়া চক্র বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরভদ্রসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব মেল্যা,বিশিষ্ট রাজনীতিবীদ আনোয়ার আলী মোল্যা,বনিক সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম মোল্যা,ভিপি মিজান, মুক্তিযোদ্ধা বৃন্দ,সাংবাদিক সহ স্থানীয় ক্রিয়া প্রেমিরা।

এসময় চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল হেসেন, সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুমসহ অত্র ক্লাবের সকল সদস্য এবং অন্যান্য স্পনসরশীপগণ উপস্থিত ছিলেন।

খেলায় প্রায় ৫ হাজর দর্শক উপস্থিত ছিলেন।পুরো খেলাতে মাত্র ১ টি গোল হওয়ায় খেলাটি ছিল উত্তেজনায় ভরপুর। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুসা।এছাড়া ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন মেহেদি।সেরা গোলকিপার নির্বাচিত হন রোহান।এ সময় বিজয়ীদের ট্রফি ও অন্যান্য খেলোয়ার ও অতিথি বৃন্দের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..