× Banner
সর্বশেষ
জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

নোয়াখালী প্রতিনিধি

 নোয়াখালীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ৮ দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট ) বিকাল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পাবলিক হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল  হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
 বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের পূর্ব শাখার সভাপতি ডা. মাওলানা মো. শহীদুল্লাহয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নোয়াখালীর জোনের পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিসের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী যুব মজলিস নোয়াখালী জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা সংশোধননীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা ও বেকার সমস্যার সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান।


এ ক্যটাগরির আরো খবর..