× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রমিজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মানিকগঞ্জ থেকে রমিজ উদ্দিনসহ কয়েকজন মিলে জাফলংয়ে ঘুরতে আসেন। পরে নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে রমিজ উদ্দিন পানিতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা কয়েক ঘণ্টার তৎপরতা চালিয়ে বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..