× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

লা লিগা: বেলিংহামের জোড়া গোলে রিয়ালের জয়

Dutta
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
judo bellinghum

দলে নতুন আসা জুড বেলিংহামের জোড়া গোলে শনিবার পিছিয়ে পড়েও লা লিগায় আলমেরিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর বেলিংহাম বলেছেন গত মৌসুমের তুলনায় ১০ গুন ভাল এবার তিনি খেলছেন। গত সপ্তাহে মাদ্রিদের জার্সি গায়ে অভিষেকেই গোল করেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। আবারো কার্লো আনচেলত্তিকে শতভাগ জয় উপহার দিয়ে নিজেকে প্রমান করলেন। পাওয়ার হাউজ স্টেডিয়ামে মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনির এই গোলেও সহযোগিতা করেছেন বেলিংহাম। এর আগে সার্জিও আরিবাসের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল আলমেইরা।

তারকা স্ট্রাইকার করিম বেনজেমা গ্রীষ্মের শুরুতে সৌদি পেশাদার লিগে চলে যাবার পর তার স্থান আস্থার সাথেই পূরণ করে চলেছেন বেলিংহাম। বুন্দেসলিগা থেকে আসার পর ইতোমধ্যেই দুই ম্যাচে তিন গোল করে ফেলেছেন। বরুসিয়া ডর্টমুন্ড ও বার্মিংহ্যাম সিটির সাবেক এই তারকা মাদ্রিদের সাবেক তারকা জিনেদিন জিদানের পাঁচ নম্বর জার্সির সম্মান ভালভাবেই রাখছেন। ম্যাচ শেষ রিয়াল মাদ্রিদ টিভিকে বেলিংহাম বলেছেন, ‘গত মৌসুমে আমি যা ছিলাম তার থেকে ১০গুন বেশী ভাল এবার খেলছি। এই খেলোয়াড়দের সাথে সত্যিকার অর্থেই আমি স্বস্তি অনুভব করছি। প্রতিদিনই আমি শিখছি। এখানে খেলার মান অনেক উঁচু। সতীর্থরা যা বলছে সবকিছুই আমি গ্রহন করছি। এ কারনেই মৌসুমের শুরুটাও ভাল হয়েছে।’

এডুয়ার্ডো কামভিঙ্গা ও ইনজুরিতে থাকায় এডার মিলিটাওর স্থানে দুই জার্মান টনি ক্রুস ও এন্টোনিও রুডিগারকে নিয়ে মাঠে নেমেছিল মাদ্রিদ। গোলবার সামলানোর দায়িত্বে ছিলেন আন্দ্রি লুনিন। থিবো কোর্তোয়ার ব্যাক-আপ হিসেবে চেলসি থেকে দলে আসা কেপা আরিজাবালাগা ছিলেন বদলী বেঞ্চে। তিন মিনিটে লুকাস রবারটোনসের ক্রস আরিবার হেড আটকাতে ইউক্রেনিয়ার গোলরক্ষক লুনিনের আরো কিছুটা চেষ্টার প্রয়োজন ছিল। মাদ্রিদের সাবেক খেলোয়াড় আরিবাস ফ্র্যান গার্সিয়ার উপর দিয়ে হেডের সাহায্যে লুনিনকে পরাস্ত করলে এগিয়ে যায় আলমেরিয়া। মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘লুনিন দারুন খেলেছে। বিলবাওতে যেমনভাবে সে খেলতো। আজ অথবা কাল হয়তো কেপা ঠিকই মাঠে নামবে। কিন্তু তার আগে লুনিনের ভিতর আমরা কিছুটা আত্মবিশ্বাস দেখতে চাচ্ছি।’

১৯ মিনিটে বেলিংহাম মাদ্রিদের হয়ে সমতা ফেরান। ভিএআর অফসাইড ও হ্যান্ডবল পরীক্ষা করে মাদ্রিদকে গোল উপহার দেয়। বিরতির ঠিক আগে ক্রুস মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ডানি কারভাহালের ফাউলে গোলটি বাতিল হয়ে যায়। ৬০ মিনিটে ক্রুসের ক্রসে বেলিংহামের শক্তিশালী গোলে এবার এগিয়ে যায় মাদ্রিদ। ৭৩ মিনিটে বেলিংহামের নিখুঁত পাসে ভিনিসিয়াস কোনাকুনি শটে মাদ্রিদের জয় নিশ্চিত করেন। আনচেলত্তি বলেছেন, ‘লা লিগায় আমাদের স্টাইলের সাথে দারুনভাবে মানিয়ে নিয়েছে বেলিংহাম। সত্যিই সে অসাধারণ খেলোয়াড়।’ ভ্যালেন্সিয়ার থেকে গোল ব্যবধানে এগিয়ে মাদ্রিদ এই মুহূর্তে টেবিলের শীর্ষে অবস্থান করছে। উভয় দলই প্রথম দুই ম্যাচে সম্ভাব্য ৬ পয়েন্ট তুলে নিয়েছে। এর আগে দিনের অপর ম্যাচগুলোতে এ্যাথলেটিক বিলবাও ২-০ গোলে ওসাসুনাকে পরাজিত করেছে, সেল্টা ভিগো ১-১ গোলে রিয়াল সোসিয়েদাদের সাথে ড্র করেছে।


এ ক্যটাগরির আরো খবর..