× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে নির্বাচনী ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় নির্বাচনী ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌস এই জরিমানা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে স্থানীয় সরকার আইন ৮/২, ৮/৩, ৮/৫ ধারায় ৩১/১ শাস্তির বিধান অনুযায়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাবুকে ১০ হাজার, ঢোলার হাট ইউনিয়নের বিএনপির মনোনীত আব্দুল জব্বারকে ১০ হাজার ও রুহিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত আব্দুল মালেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাচনী ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌস জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এই ৩ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..