× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নোয়াখালীর কবিরহাটে শ্বশুর বাড়িতে বিষপানে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত মো.বিপুল মিয়া (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার চর ধুরুয়া গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  এর আগে, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোবার দুপুরের দিকে বিপুল ঢাকা থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর তার স্ত্রী পিংকি স্বামীর সাথে কথা বলে রান্নাবান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তার স্বামী পরিবারের সদস্যদের অজান্তে এক গ্লাস পানি পান করে বিছানায় শুয়ে ছিলেন। ১০-১৫ মিনিট পরে তার স্ত্রী দেখেন তার স্বামী চটপট করতেছে। পরে বিষের গন্ধ পেয়ে তার স্ত্রী ও শাশুড়ি শৌরচিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের আগে মারা যায় সে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..