× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
ট্রাক চাপায় আরোহী নিহত

সিলেটের ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

৬ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামের খলিলুর রহমান (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক সাথে একটি ট্রাক, বাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পিকআপ ভ্যানটি পাশের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..