× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ডেস্ক

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০২৩
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী

প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক, বিজ্ঞানী, কবি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী আজ। ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়ুলি গ্রামে এ বিজ্ঞানীর জন্ম । বাবা হরিশচন্দ্র রায় ও মা ভুবনমোহিনী দেবী। প্রফুল্ল চন্দ্র রায় (Prafulla Chandra Ray) বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন।

প্রফুল্ল চন্দ্র রায় (Prafulla Chandra Ray) বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন প্রফুল্ল চন্দ্র রায় (Prafulla Chandra Ray)। তার জন্ম অবিভক্ত বাংলার যশোর জেলায় (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)।

চার বছর বয়সের সময় প্রফুল্লচন্দ্রের হাতেখড়ি হয় । তিনি তার ওই গ্রামের স্কুলেই বিদ্যারম্ভ করেন । তার শৈশবের ডাকনাম ছিল ‘ ফুনু । ফুনু ছোটবেলায় খুব শান্তশিষ্ট ছিলেন না ।

পাঠশালায় পড়া শেষ করে প্রফুল্লচন্দ্র মধ্য ইংরেজী স্কুলে ভর্তি হলেন । বাড়ির মধ্যে স্কুল থাকায় কোন অসুবিধা দেখা দিল না । সেখানে নয় বছর বয়সে তিনি মাইনর ( যষ্ঠ শ্রেণী ) পাশ করেন । ছেলেকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য হরিশচন্দ্র সপরিবারে কলকাতায় চলে আসেন । কলকাতার হেয়ার স্কুলে তাকে ভর্তি করেছিলেন ।

 প্রফুল্লচন্দ্র রাত তিনটার সময় উঠে পড়তে বসতেন । তিনি বলতেন কোনও কঠিন বা দরকারি বিষয় পড়তে হলে ওই সময়টাই ছিল তার পক্ষে প্রশস্ত সময় । কারণ তখন ঘরে বা বাইরে কোনও কোলাহল থাকত না । অল্প সময়ের মধ্যেই তা পড়ে আয়ত্ত করতে পারতেন ।

 একদিন রাতে দেখলেন তার প্রদীপে তেল নেই । এইসুন্দরসময়টা তার বৃথা চলে যাবে ? ঘরের কোণে শিশিতে মাথায় মাখার জন্য যে সুগন্ধি তেল ছিল তাই প্রদীপে ঢেলে আলো জ্বালালেন ও পড়া শেষ করলেন । প্রফুল্লচন্দ্রের মাথা উচ্চ শুষ্ক কেন — তা মা জিজ্ঞেস করতে তিনি বললেন , তেল মেখেছি — বড্ড গরম পড়েছে তাই মাথাটা এমন দেখাচ্ছে । এরপর প্রফুল্লচন্দ্র অসুস্থ হয়ে পড়লেন । স্কুলে যাওয়া বন্ধ হল । আমাশয় রােগে ভুগে একেবারে দুর্বল হয়ে পড়লেন । দুটি বছর এই রোগে শয্যাশায়ী হয়ে রইলেন ।

কিন্তু প্রফুল্লচন্দ্র পড়াশুনা ছেড়ে দিলেন না । তিনি লাইব্রেরির নানারকম বই মন দিয়ে পড়তে লাগলেন । ইংরেজী সাহিত্য ও ইতিহাসের প্রতি তার ভয়ানক অনুরাগ জেগে উঠল । বালক বয়সে প্রফুল্লচন্দ্রের যে জীবন শুরু হয়েছিল , জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তেমনই ছাত্র ছিলেন ।

 দু’বছর পরে অ্যালবার্ট স্কুলে তাকে ভর্তি হতে হল । সহজ সরল ব্যবহার ও ভাল পড়াশুনার জন্য কিছুদিনের মধ্যে একদল শিক্ষকের বিশেষ প্রিয় পাত্র হয়ে উঠেন ।

 বাল্যকাল হতেই প্রফুল্লচন্দ্র ছিলেন লাজুক প্রকৃতির । সমবয়সী ছেলেদের সঙ্গে বিশেষ মিশতেন না । অধ্যয়ন , কৃষিকাজ , সাঁতার কাটা , নৌকা চালনা এবং হাল্কা ব্যায়ামই ছিল তার কাছে অতি প্রিয় । ১৮৭৮ খ্রি : প্রফুল্লচন্দ্র অ্যালবার্ট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দিলেন । কিন্তু ফল বিশেষ ভাল হল না ।

প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগরের গড়া মেট্রোপলিটন ইনষ্টিটিউশনে ভর্তি হলেন । এফ . এ কোর্সে সেই রসায়নশাস্ত্র অবশ্য পাঠ্য বিষয় ছিল । প্রফুল্লচন্দ্র রসায়ন শাস্ত্রের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পড়লেন । প্রফুল্লচন্দ্র এক সহপাঠী বন্ধুর বাড়িতে ল্যাবরেটরী স্থাপন করে সেখানেই নানা বিষয় পরীক্ষা করতে লাগলেন । এছাড়া সাহিত্য , ইতিহাস , ভূগােলও তার প্রিয় বিষয় ছিল । বিজ্ঞানচর্চার জন্য তিনি বাড়িতে একটি পরীক্ষাগার বা ল্যাবরেটরি স্থাপন । করেছিলেন।

 ১৮৮০ খ্রিঃ প্রযুল্লচন্দ্র মেট্রোপলিটন কলেজ থেকে এফ . এ . পরীক্ষায় পাশ করে সেই কলেজেই তিনি বি . এ . পড়তে লাগলেন । বি . এ পাশ করার পর ‘ গিল ক্রাইস্ট ‘ বৃত্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন । এবং বিলেত যাওয়ার বৃত্তি লাভ করেন ।

একুশ বছর বয়সে বিলেতের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে তার প্রিয় বিষয় রসায়ন শাস্ত্র নিয়ে অধ্যয়ন শুরু করেন এবং কঠোর পরিশ্রম করে কৃতিত্বের সঙ্গে ১৮৮৫ খ্রিঃ বি . এস . সি . পাশ করেন । বিলেতে দু’বছর থাকার পর প্রফুল্লচন্দ্র দেশে ফিরে আসেন । এখানেই তার গৌরবময় ছাত্রজীবন শেষ হয় ।

সারাজীবন তিনি পড়াশুনা করেছেন । তার আত্মজীবনীতে তিনি লিখেছেন , “ আজো আমি জ্ঞানের অনুশীলন করিয়া থাকি আজীবন । আমি ছাত্রভাবেই আছি । পৃথিবীতে যত্ন কিছুসৎ চিন্তা আর উৎকৃষ্ট ভাব আছে , যত কিছুউদ্দীপনা সৃষ্টি করে এবং মানুষের হৃদয়ে প্রেরণা । দেয় তার সবই পুস্তকে নিহিত । ” প্রফুল্লচন্দ্র প্রকৃতই ছিলেন বিজ্ঞানের সাধক , মানব দরদী । শিক্ষার জন্য আমৃত্যু পর্যন্ত অধ্যয়ন করে গেছেন ।

প্রফুল্ল চন্দ্র রায়ের আবিষ্কার – Prafulla Chandra Ray Invention :

 ১৮৯৫ খ্রীষ্টাব্দে তিনি পারদ ও নাইট্রিক এ্যাসিড নিয়ে গবেষণা করতে করতে মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন । এতে বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ে ।

তিনি তার সাধনা ও প্রচেষ্টা দ্বারা বাঙালি জাতির কোনাে উন্নতিবিধান করা যায় কিনা ভাবতে থাকেন । একদিন তিনি বুঝতে পারলেন যদি দেশীয় ভেষজদ্রব্য ব্যবহার করে কোনও শিল্প – কারখানা গড়ে তােলা যায় তাতে দেশ ওষুধ ও রাসায়নিক দ্রব্যসামগ্রীতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে । এছাড়া বহুলােকের কর্মসংস্থানও হবে সেখানে ।

 এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি মাত্র ৮০০ টাকা মূলধন নিয়ে একটা ওষুধ তৈরির কারখানা শুরু করলেন । নাম দিলেন ‘ বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস ‘ । এটাই পরবর্তীকালে বিশাল শিল্প কারখানায় রূপান্তরিত হয় ।

 স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বীরদের প্রতি প্রফুল্লচন্দ্রের গভীর সহানুভূতি ছিল । ১৯২১ খ্রিঃ অসহযোগ আন্দোলনের সময়ে গান্ধীজির খদ্দর – প্রচারের উদ্যোক্তাদের অন্যতম প্রধান ছিলেন তিনি ।

দেশের বিজ্ঞানচর্চার উন্নতিকল্পে তারই উৎসাহ ও অর্থসাহায্যে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি ।

 প্রফুল্লচন্দ্র রায় নিজের ব্যক্তিজীবনের প্রতি ছিলেন একান্তই উদাসীন । তিনি বিজ্ঞান গবেষণা ও কারখানা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকার কারণে সংসার গড়ার কথাও মনে করতে পারেননি । তিনি থেকে যান চিরকুমার ।

প্রফুল্ল চন্দ্র রায়ের গ্রন্থ – Prafulla Chandra Ray Book :

 প্রফুল্লচন্দ্র মনে করতেন বিজ্ঞানে ও শিল্পে উন্নত না হলে কোন জাতি বড় হতে পারে না । তিনি মাতৃভাষায় বিজ্ঞান পড়াবার বিশেষ পক্ষপাতী ছিলেন । প্রফুল্লচন্দ্র তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ কলকাতা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানের গবেষনার জন্য দান করে গেছেন । তার লেখা হিন্দু রসায়নের ইতিহাস একখানি মহামূল্যবান । গ্রন্থ ।

 বাঙালির গৌরবমহান কর্মযোগী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৯৪৪ খ্রিঃ ১৬ ই জুন ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বাঙালি । জাতি যুগ যুগ ধরে এই কর্মবীরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে । অনুসরণ করবেতার আদর্শকে ।

আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলি ইউনিয়ন পরিষদ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি থাকবেন খুলনা-৬ আসনের সংসদ-সদস্য আক্তারুজ্জামান বাবু।


এ ক্যটাগরির আরো খবর..