× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

পাইকগাছা নরমাল ডেলিভারিতে তিনটি কন্যা সন্তানের জন্ম

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
তিনটি কন্যা সন্তানের জন্ম

খুলনার পাইকগাছায় একসাথে নরমাল ডেলিভারিতে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বিউটি আক্তার (৩৫)নামের এক নারী।পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকের চিকিৎসক ডা. প্রভাত কুমার দাস নরমাল ডেলিভারিতে তিনটি কন্যা সন্তানের কোন সমস্যা ছাড়াই জন্ম হয়েছে বলে জানিয়েছেন।

উপজেলার গদাইপুরের রবিউল সরদারের স্ত্রী বিউটি আক্তার প্রসাব বেদনা নিয়ে পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হয়। বুধবার (২৬জুলাই) একে একে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন মা বিউটি আক্তার। সদ্য ভূমিষ্ঠ তিন কন্যা ও মা সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

বিউটি আক্তারের পিতা জানান, আল্লাহর দরবারে শুকরিয়া। আমার মেয়ে ও নাতনিরা সবাই সুস্থ আছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।এ ব্যাপারে প্রসূতির স্বামী রবিউল সরদার জানান,এক সঙ্গে ৩টি কন্যা সন্তানের বাবা হতে পেরে মহান রাব্বুল আলামীনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। তিনি আরো বলেন তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান সবাই সুস্থ আছেন।


এ ক্যটাগরির আরো খবর..