× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ডেস্ক

সিদ্ধপুরুষ লোকনাথের আর্দশ জীবনে প্রতিফলন ঘটানোর আহবান খাদ্যমন্ত্রীর

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
সিদ্ধপুরুষ লোকনাথের আর্দশ

মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর সিদ্ধিলাভের দুইশতবর্ষ ও তাঁর আবির্ভাবের তিনশতবর্ষ উদ্যাপনের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। সিদ্ধপুরুষ লোকনাথের আর্দশ জীবনে প্রতিফলন ঘটাতে উপস্থিত ভক্তবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

শনিবার (২৯জুলাই) দুপুরে স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর সিদ্ধিলাভের দুইশতবর্ষ ও তাঁর আবির্ভাবের তিনশতবর্ষ উদ্যাপনের  শুভ উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন।

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে একদশক ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সংসদ সদস্য পংকজ নাথ এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের সূচনা হয় কস্তুরী মুখার্জির পরিচালনায় শিশুশিল্পীদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য ও ভক্তিগীতি পরিবেশনার মাধ্যমে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ থেকে আগত লোকনাথ গবেষক ও সুসাহিত্যিক হরিপদ ভৌমিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৌমেন্দ্রনাথ সরকার, সাবেক সচিব ও বারদী লোকনাথ আশ্রমের আহবায়ক অশোক মাধব রায়, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সংসদ সদস্য পংকজ নাথ এমপি প্রমুখ।

বিচারপতি সৌমেন্দ্রনাথ সরকার লোকনাথের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করেন এবং তাঁর আদর্শের অনুসারী হতে সকলের প্রতি আহবান জানান। অন্যান্য বক্তাগণ মহাযোগী লোকনাথের আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

প্রথম পর্বের অনুষ্ঠান উপস্থপনায় ছিলেন মৃত্যুঞ্জয় দাস।

মধ্যাহ্ন বিরতির পর স্বামীবাগ লোকনাথ মন্দিরের প্রবীণ উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্তীর সভাপতিত্বে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আলোচ্য দশ বছর ব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিবসে বাংলাদেশের সমগ্র জেলায় অবস্থিত লোকনাথ মন্দিরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষ একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..