× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নোয়াখালী প্রতিনিধি

গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। নিহত জান্নাতুল তানজিদা ওরফে ফুলমতি (৯) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চিরিংঙ্গা গ্রামের মো.দুলাল ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় ধানসিঁড়ি ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শনিবার (২৯ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসত ঘর এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলমতি পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে শৌরচিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..