× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় মাদ্রাসা অধ্যক্ষের ঘুষিতে নাক ফাটলো শিক্ষকের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
অধ্যক্ষের ঘুষিতে নাক ফাটলো শিক্ষকের

পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুস সাত্তার তার শিক্ষা প্রতিষ্টানের আরবী প্রভাষক মোঃ আল আমিনকে এক ঘুষিতে নাক ফাটিয়েছেন। আহত শিক্ষক পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্ত ভোগি আলআমিন জানান বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রসায় ক্লাস করার সময়, অধ্যক্ষ আমাকে ডেকে পাঠান। আমি শিক্ষক রুমে প্রবেশ করতেই দু একটি কথা বলে শিক্ষকদের সামনে চড় কিল মেরে আমাকে এক ঘুষিতেই নাক ফাটিয়ে দেয়। এ ঘটনায় আমি কপিলমুনি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে ডাক্তার না থাকায় পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছি।

তিনি আরও বলেন, ২০২২ সালের ফ্রেব্রুয়ারীর ১ তারিখে মাদ্রসায় শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছি। সেখান থেকেই অধ্যক্ষ আব্দুস সাত্তার আমার সাথে খারাপ ব্যবহার করে আসছেন।

এ ঘটনায় মাদ্রসার অধ্যাপক মুজিবুর রহমান বলেন আমরা চাকরি করতে এসেছি মার খেতে আসেনি। আলআমিনের ব্যপারে মাদ্রসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার বলেন, আমার ভুল হয়েছে বিষয়টি এমন হবে বুঝতে পারেনি।

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার বলেন, আঘাতে প্রচুর রক্ত ঝরেছে ও নাকে ক্ষত হয়েছে। এ বিষয়ে পাইকগাছা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি শুনেছি, শিক্ষককে আগে চিকিৎসা করাতে বলেছি।


এ ক্যটাগরির আরো খবর..