× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাস রোধ করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
নারীকে শ্বাস রোধ করে হত্যা

নোয়াখালীর হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে কবিরাজকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।
বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকাল দিন সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ  বাঁধা মরদেহ চৌকির উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রির্পোট প্রস্তুত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..