× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

স্টাফ রিপোর্টার

ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ উদ্বোধন ও সফল মৎস্য চাষিদের মাঝে সনদ বিতরণ 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস‍্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা মৎস‍্য দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় হ‍্যালিপ‍্যাড পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা প্রশাসন ও মৎস‍্য দপ্তর। এরপর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা মৎস‍্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আরিফুর রহমান কনক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সফল মৎস্য চাষী নুরুল হক প্রমূখ ।
সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।


এ ক্যটাগরির আরো খবর..