× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

তীব্র তাপদাহে জ্বলছে রাণীশংকৈল

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপর্যুপরি খরার প্রকোপ, বিদ্যুতের লোড সেডিংএর ফলে রাণীশংকৈল তীব্র তাপদাহে জ্বলছে। মানুষ গবাদি পশু পাখি হাঁস মুরগী প্রাণীকুল তাপদাহের যন্ত্রণায় ছটপট করছে।

বৈশাখ এলেই কাল বৈশাখী ঝড়ের প্রকোপে তছনছ হয়ে অনেক পরিবার, ভেঙ্গে দিয়ে যায় গাছ পালা ঘর বাড়ি। কিন্তু কাল বৈশাখী ঝড় তো দুরের কথা এক ফোটা বৃষ্টির দেখা মিলেনি পুরো বৈশাখ মাসে। প্রাণীকুল এক ফোটা পানির জন্য আকাশের পথ চেয়ে আছে। বোরো চাষের ভরা মৌসুম। বিদ্যুতের লোড শেডিং আরো অতিষ্ট করে তুলেছে মানব জীবনকে। যেভাবে ফসলাদি পুড়ছে তেমনি খাঁ খাঁ করছে আকাশ বাতাস। বাড়ছে রোগ ব্যাধি অসুখ বিশুখ। বৃদ্ধ ও শিশুরা অসুখে আক্রান্ত হচ্ছে বেশি। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। খাল বিল শুকিয়ে হাহাকার পড়েছে পানির। বিদ্যুতের লোড শেডিংএর কারনে সেচ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে চাষিরা। গাছে পাতে ভাল হলেও ধান ফলনে শংকায় রয়েছেন চাষিরা। উঁচু জায়গার ফসলাদি পরিমানমত পানি না পেয়ে মরতে বসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, অনাবৃষ্টির কারণে ফসলাদির ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যুতের লোড সেডিং এর কারনেও অনেকটা সমস্যা হচ্ছে ফসলের। বিদ্যুতের ঘাটতি দুর চাহিদা পুরনের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..