× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ফুটবলের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন বাফুফে নির্বাচনে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আর নির্বাচনে যারাই জয় পাক, দুপক্ষ এক সঙ্গে কাজ করবেন ফুটবলের উন্নয়নে। মঙ্গলবার সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের সাথে বৈঠক শেষে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।

এদিকে নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হবেন সংস্থাটির সাবেক সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। বাতাসে এমন কথা ভেসে বেড়ালেও, শেষ পর্যন্ত তা সীমাবদ্ধ থেকে গেছে গুঞ্জনেই। তবে নির্বাচনে অংশ না নিয়েও প্রতিদ্বন্দ্বীদের মধ্যমণি তিনি। তার সমর্থন পেতে প্রথমে ফুটবল বাঁচাও পরিষদ ও পরে সালাউদ্দিন প্যানেলের এই বৈঠক যেন তারই প্রমাণ।

নির্বাচনী যুদ্ধে জয়ী হতে প্রার্থীদের প্রচারণাটা এখন চালছে দিন-রাত এক করে। মুখে প্রতিশ্রুতি, সাথে উপহারের পসরা। কোন কিছুই বাদ যাচ্ছে না কাউন্সিলরদের আকৃষ্ট করার তালিকা থেকে। তবে উপহারে নয় ক্রীড়া সংগঠকদের চাহিদা প্রতিশ্রুতির বাস্তবায়ন।

কাউন্সিলর অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ‘ফুটবলের জন্য যারা অঙ্গীকার করেছেন, যারা দায়িত্ব পাবেন তারা অঙ্গীকারটা ভালোভাবে পালন করবেন এবং সুন্দর একটা ফুটবলের চিত্র উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।’

গত দুই মেয়াদের দায়িত্বে প্রতিশ্রুতির অনেক কিছু পূরণ করলেও, সালাউদ্দিনের নেয়া অনেক কাজই এখনো অসমাপ্ত। সেগুলোর সাথে যোগ হচ্ছে নতুন পরিকল্পনা। সব মিলিয়ে প্রতিশ্রুতির পাহাড় জমলেও চ্যালেঞ্জটা সালাউদ্দিন নিচ্ছেন বেশ সানন্দেই।

বিদ্রোহীদের অভিযোগ ফুটবলার হিসেবে মাঠ মাতালেও, সংগঠক হিসেবে খুব একটা সফল নন সালাউদ্দিন। সেটা মেনে নিলেও তাদের প্রতি অভিজ্ঞতার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বর্তমান সভাপতি।


এ ক্যটাগরির আরো খবর..