× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল

ডেস্ক

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ চূড়ান্ত অনুমোদন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ জুন, ২০২৩
হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন

হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে ডিসিপ্লিনে আনার জন্য বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩‘ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হোমিওপ্যাথি চিকিৎসা ও ওষুধের ব্যাপারে তদারকি করতে ‘ ২০২১ সালের ৩১ মে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের একটি হোমিওপ্যাথি বোর্ড আছে, সেটি প্রতিস্থাপন করে একটা কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিল পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হবে। এই কাউন্সিল হোমিওপ্যাথি সংক্রান্ত চিকিৎসাসেবা ও ওষুধের ব্যাপারে তদারকি করবে।

আদালত বলেছেন, হোমিওপ্যাথি চিকিৎসকরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না। এ বিষয়ে আইনে কিছু আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটা কাউন্সিল সিদ্ধান্ত নেবে।


এ ক্যটাগরির আরো খবর..