× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পি আই ডি

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে -আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এটি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে উচ্চগতির ইন্টারনেট সুবিধাসহ একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়া তিনি স্মার্ট ক্যাম্পাসকে ১ কোটি টাকা ইনোভেশন ফান্ড দেয়ার ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণ’ শীর্ষক তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালা এবং ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

অনলাইনে যুক্ত হয়ে নানক আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগই মূল ভিত্তি হিসেবে কাজ করবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। বিশ্ববিদ্যালয়গুলো গ্রিন, ক্লিন ও সেফ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশন সাবমিট করবে। যাচাই বাচাই করে প্রথম স্থান অধিকারকারী প্রতিষ্ঠানকে ১ কোটি টাকা এবং বাছাইকৃত আরো ৫০টি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে আইসিটি বিভাগ থেকে ইনোভেশন গ্র্যান্ট প্রদান করা হবে।

পলক আরো বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ ‘হার ক্রিয়েশন নামে যে কর্মসূচি গ্রহণ করেছে আইসিটি বিভাগ এ কর্মসূচিতে সহযোগিতা করবে। তিনি বলেন, আইসিটি বিভাগ থেকে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে স্মার্ট ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ শুরু হলো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা হবে স্মার্ট নাগরিকের রোল মডেল। শিক্ষার্থীদেরকে দেখেই যেন মানুষ বুঝতে পারে এরকমই হবে ২০৪১ সালের স্মার্ট নাগরিক। সেই দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রহণ করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সৃজনশীল, উদ্ভাবনী, সাহসী, দেশপ্রেমিক ও নেতৃত্ব দানের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত।

পরে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সজীব ওয়াজেদ জয়ের উপহার বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..