× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

স্টাফ রিপোর্টার

ভোট গ্রহণ শেষ, গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন খুলনা সিটির পরবর্তী নগরপিতা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ জুন, ২০২৩
খুলনা সিটির পরবর্তী নগরপিতা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।  বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা এবং দুই মেয়র প্রার্থীর অভিযোগের মধ্য দিয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে। ভোট গণনা শেষে জানা যাবে, কে হচ্ছেন খুলনা সিটির পরবর্তী নগরপিতা, আর কে হচ্ছেন কোন ওয়ার্ডের কাউন্সিলর।

৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে এক হাজার ৭৩২টি ভোটকক্ষে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা নগর।

এবারই প্রথম সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে তা গণনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের বাইরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোটের সময় নগরের চিত্র বদলে যায়। চিরচেনা যানজট, মানুষের ভিড় ছিল না। রাস্তা ছিল পুরো ফাঁকা। যানবাহন সংকটে ভোটাররা পথে পথে ভোগান্তি নিয়ে ভোট দিতে যান।

ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট দুই হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কেসিসি নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯।

খুলনায় মেয়র পদে পাঁচজন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরইমধ্যে নগরের ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..