× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

পাইকগাছায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় কমিউনিটি ক্লিনিক এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ও আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প)’র উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, মেডিকেল অফিসার ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ডাঃ মশিউর রহমান মুকুল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।

বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অনুপম বিশ্বাস, স্বপ্না ঘোষ, মোতালেব গাজী ও ¯প্রীং বাংলাদেশের জামাল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন নার্গিস বানু।


এ ক্যটাগরির আরো খবর..