× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ জুন, ২০২৩
বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দু্ই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সোলাইমান ভূঁইয়ার ছেলে মাকসুদুর রহমান (৩৮) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)।

রোববার (১১ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে,গতকাল শনিবার মাকসুদকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে ও তার স্ত্রীকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚  নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত শনিবার ৩ জুন বেলা ১১টার দিকে বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়। ভিকটিমকে মারধরের একটি ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে আবদুল গণি বাদী হয়ে ৬জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭দিন পর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ২ আসামি প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..