× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কাজী সিরাজের মতবিনিময়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ জুন, ২০২৩
কাজী সিরাজের মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (০৩ জুন) সকালে ওয়াপদা মোড়স্থ নিজ বাসভবনে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন। কাজী সিরাজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য।

মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, ‘আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।’ তিনি আরো বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা দরকার।’

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।’

এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..