× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, পিএফ, পেনশন/গ্রাচুইটি এর শতভাগ (১০০%) অর্থ বকেয়াসহ সরকারী কোষাগার থেকে প্রদানের একদফা দাবী আদায়ের লক্ষে খুলনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পাইকগাছা পৌরসভার সামনে এসোসিয়েশনের সভাপতি শেখ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি সমর চন্দ্র বৈরাগী, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সানা, সাংগঠনিক সম্পাদক জিএম রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, কোষাধ্যক্ষ তন্ময় মন্ডল, সাইদুর রহমান, কণিকা রানী, পবিত্র গোলদার, অসিক ইকবল হোসেন, প্রনব মল্লিক, তুষার কান্তি দাশ, জিএম ওবায়দুল্লাহ, শেখ জাহাঙ্গীর হোসেন, হেমেন্দ্রনাথ গাইন, কবিতা রানী গাইন, উত্তম কুমার ঘোষ, বিকাশ চন্দ্র ঘোষ, কৌশিক মন্ডল, বিদ্যুৎ কুমার রায়, শেখ মুজিবর রহমান ও নূরুল ইসলাম সহ পাইকগাছা ও চালনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..