× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ঐচ্ছিক তহবিলের অসহায় ও দরিদ্র পরিবারকে চেক বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
kalkini

বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান মিয়া গোলাপ  মাদারীপুর ৩ আসনের ঐচ্ছিক তহবিল হতে কালকিনি উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  আজ বুধবার সকালে উপজেলা হল রুমে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ২লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি।

এসময় প্রধান অতিথি মাদারীপুর-৩ আসনের  সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষ সাহায্য-সহযোগিতা পাচ্ছে এবং আগামীতেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে আবারো দেশের অসহায় দরিদ্র ও দেশসেবার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে দারিদ্রসীমা ছিল ২০শতাংশ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসে সেই দারিদ্রসীমা ৫.৬ শতাংশে নামিয়ে এনেছে। আগামী ৪১সালের মধ্যে অসহায় ও দরিদ্রহীন করে গড়ে তুলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা  পিংকি সাহার সভাপতিত্বে  চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  কায়েসুর রহমান, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,   কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেনসহ আওয়ামী লীগ সহ জেলা-উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..