× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি

সালথায় সকল হাট বাজারে “অনস্পট একসনা লীজ নবায়ন” কার্যক্রম শুরু

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
saltha

জাতীয় ভূ‌মিসেবা সপ্তাহ- ২০২৩ উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথায় জনসাধার‌ণের ‌দোড়‌গোড়ায় স্মার্ট ভূমি‌সেবা পৌ‌ছে দি‌চ্ছে উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস।
উপ‌জেলা ভূমি অ‌ফি‌সের বাস্তবায়‌নে মঙ্গলবার (২৩ মে) বিকা‌লে উপ‌জে‌লা সদর বাজা‌রের এই কার্যক্রমের উ‌দ্ধোধন করা হয়। পর্যায়ক্রমে উপ‌জে‌লার বড় বড় বাজারগু‌লো‌তে এই সেবা কার্যক্রম চল‌বে।
জানা যায়, “স্মার্ট ভূ‌মি সেবায় ভূ‌মি মন্ত্রণালয়” এই শ্লোগান কে সাম‌নে রে‌খে জাতীয় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ (২২ মে-২৮ মে) উপল‌ক্ষে উপ‌জেলা ভূমি অ‌ফিস বি‌শেষ  উ‌দ্যোগ গ্রহণ ক‌রে‌ছে। ভূ‌মি সেবা সপ্তাহ উপল‌ক্ষে বি‌শেষ কিছু সেবা তাৎক্ষণিক জনসাধারণ‌ের হা‌তে পৌ‌ছে দেওয়া হ‌বে। এসময় ভূ‌মি উন্নয়ন কর, ই-নামজা‌রি, খ‌তিয়ান (পর্চা), জ‌মির ম‌্যাপ, ভূ‌মি সংক্রান্ত অ‌ভি‌যোগ সহ ভূ‌মি বিষয়ক যে‌কোন পরাম‌র্শ দেওয়া হ‌বে।
সালথা সদর বাজা‌রে তাৎক্ষনিক এই ভূ‌মি সেবা জনসাধার‌ণের কা‌ছে পৌ‌ছে দেন উপ‌জেলা সহকারী ক‌শিনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়, সা‌র্ভেয়ার খলিলুর রহমান, তহ‌সিলদার আ‌নোয়ার হো‌সেন, শ‌ফিউদ্দিন প্রমূখ। এছাড়াও সালথা বাজার ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।
উপ‌জেলা সহকারী ক‌শিনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে স্মার্ট ভূমিসেবা  নিশ্চিতকরনের জন্য দেশব্যাপী উদযাপিত হচ্ছে “ভূমিসেবা সপ্তাহ ২০২৩”। তারই ধারাবাহিকতায় জনগণ যাতে ঘরে বসে শতভাগ হয়রানিমুক্ত ভূমিসেবা পেতে পারে, সেই লক্ষ্যে সালথা উপজেলাধীন সকল হাট বাজারে ” অনস্পট একসনা লীজ নবায়ন” কার্যক্রম শুরু করা হয়েছে। ভূ‌মি বিষয়ক যে‌কোন সেবা ও পরাম‌র্শের জন‌্য সর্ব সাধারণকে ইউনিয়ন ভূমি অ‌ফিস ও উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে যোগা‌যোগ করার অনু‌রোধ কর‌ছি।
উ‌ল্যেখ, গতকাল সোমবার (২২ মে) বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নের মধ্যেদিয়ে জাতীয় ভূ‌মি সেবা সপ্তা‌হের উ‌দ্ধোধন করা হয়। এ উপল‌ক্ষে বর্ণাঢ‌্য র‌্যা‌লি ও আ‌লোচনা সভা আ‌য়োজন ক‌রে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস।


এ ক্যটাগরির আরো খবর..