× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ

সালথা (ফরিদপুর‌) প্রতিনিধি

সালথায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
saltha news

প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এর
প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদর বাজারের ভাওয়াল রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..