× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিদেশী মদসহ গ্রেফতার ২

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
paikgacha

খুলনার পাইকগাছায় হারবাল, ইউনানি ঔষধ ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এক ঔষধ ব্যাবসায়ী।

রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ পৌর সদরের প্রান কেন্দ্রে তফেল ঔষধালয় নামক প্রতিষ্ঠান থেকে হাকিম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী(৩০) ও পৌরসভার বারেক শেখ এর ছেলে রেজাউল ওরফে ছাদেক শেখ নামে এক কর্মচারীকে বিদেশী মদসহ আটক করে। আটককৃতদের সোমবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল এবং রোববার গোপন সংবাদের ভিত্তিতে মদ সহ তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের কে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..