× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আবু নাসের হুসাইন, সালথা

নগরকান্দায় ৯৯ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি লাবু চৌধুরী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২০ মে, ২০২৩
labu chowdhury

ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ৯৯মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
আজ শনিবার বিকালে নগরকান্দার বহুল আলোচিত কুমার নদের উপর এ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরী, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া সহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন।  এই এলাকার মানুষের কথা চিন্তা করে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৯০ সালে এখানে বেইলি ব্রিজ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এলাকার মানুষের দাওয়া দাবী নিয়ে নতুন করে ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হলো।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..