× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

উজ্জ্বল রায়, নড়াইল থেকে

নড়াইলে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
norail

নড়াইলে হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
গত ২ মে নড়াইল ডাচ বাংলা ব্যাংকে জুনিয়র অফিসার পদে কর্মরত বাসুদেব কুমার, পিতা- অনিল কুমার ‍বিশ্বাস, গ্রাম- বাজারপাড়া, থানা-হরিনাকুণ্ডু, জেলা-ঝিনাইদহ এর দুইটি স্মার্ট ফোন হারিয়ে যায়। এ সংক্রান্তে গত ৩ মে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরির প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী এর সার্বিক তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুইটি উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৬ মে) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী মহোদয় এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক উদ্ধারকৃত স্মার্ট ফোন দুইটি প্রকৃত মালিক বাসুদেবের নিকট হস্তান্তর করেন। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার ও নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..