× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
syleht

সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে (২৩) একটি অটোরিক্সা সিএনজি গাড়ী সহ ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ গ্রেফতার করেছে।

কানাইঘাট থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১২ মে) বিকেল অনুমান সাড়ে ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের মনাই মিয়া শাহ মাজারের পাশ থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৯২ বোতল অফিসার্স চয়েস মদ সহ স্থানীয় নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন সিএনজি গাড়ী নিয়ে জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় নিয়ে যাওয়ার সময় তাহাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..