× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ক্রিমিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে ২ জনের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
crimia

মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে।

রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলিতে ক্রিমিয়ায় বেশ ক’টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ২০২২ সালের আগস্টে জ্যাঙ্কোই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিষ্ফোরণ ঘটে বলে দাবি করে। ইউক্রেন মার্চে জানায় সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..