× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নোয়াখালী প্রতিনিধি

 স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে না আসায় ফাঁস নিলেন স্বামী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলমাস মাহমুদ (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের ছমেদ আলী হাজী বাড়ির দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমিনুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  এর আগে,গতকাল বুধবার তার পৌনে ৯টার দিকে উপজেলার বিরাহিমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছিল। এ নিয়ে সবসময় মানসিকভাবে চিন্তিত থাকত। গত ৪মাস পূর্বে জেলার সোনাইমুড়ী উপজেলায় তাকে পারিবারিক ভাবে বিয়ে করানো হয়। বিয়ের পর থেকে সে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গত ১৪দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াইতে যায়। গতকাল বিকেল ৪টার দিকে মাহমুদ তার মাকে জিজ্ঞেস করে তার স্ত্রী তাদের বাড়িতে কবে আসবে। তার মা তাকে জানায় আগামী ২/৩দিনের মধ্যে আসবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে সে তার শয়ন কক্ষে দরজা খোলা রেখে  ফ্যানের সাথে প্যান্টের কাপড়ের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..