× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধি

কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনুদান প্রদান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
kamarkhali

ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ও সুনাম ধন্য বিদ্যালয় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের নতুন যোগদানকারী সহকারী শিক্ষক তানিয়া খাতুন ।

এই সুনামধন্য বিদ্যালয়ে তার শিক্ষকতার পরিশ্রমের সরকারীভাবে প্রথম বেতন পেয়ে বুধবার বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীকক্ষে একটি করে নতুন ঘড়ি দান করে বিদ্যালয়ের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিক্তা পারভীন সহ প্রধান শিক্ষক এবং সকল সহকর্মী সিনিয়র সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। তার এ দান সানন্দে গ্রহণ করলেন টীম উদ্দীপন প্রধান শিক্ষক ও সিনিয়র সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র।

এভাবেই সকল শিক্ষকের ভালোবাসা ও আন্তরিকতায় নবরূপে সজ্জিত হয়ে সকল অপূর্ণতাকে পূর্ণ করে এগিয়ে যাবে টীম উদ্দীপন। এ সময় বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আক্তার, নতুন যোগদানকারী সহকারী শিক্ষক তানিয়া খাতুন (বি.এস.সি.(অনার্স) এম.এস.সি ) কে ধন্যবাদ দিয়ে বলেন তার বেতনের প্রথম টাকা হাতে পেয়েই কর্মস্থল ও শিক্ষার্থীদের জন্য কিছু করার মানসিকতা প্রকাশ করার জন্য। পক্ষান্তরে আপনার এই অকৃত্রিম ভালোবাসার মূল্যায়ন আপনি নিশ্চয়ই পাবেন।

পরিশেষে তিনি আরও বলেন তার পারিশ্রমিক উদ্দীপনের ঝুলিতে যোগ হলো আরও একটি অনুদান বিদ্যালয়ে সদ্য যোগদান করা নতুন শিক্ষক তানিয়া খাতুন এর দান। পরিশেষে সহকারী শিক্ষক তানিয়া খাতুন বলেন আমি যাতে সকলের সাথে মিলেমিশে থেকে ছোট-ছোট শিশু ,ছেলে-মেয়েদেরকে সুন্দর ভাবে শিক্ষা দিতে পারেন এই আশা , ভালোবাসা ,সাহায্যে এবং সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..