× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান -বাবর আজম

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
babar azom

দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত তার দল। তবে বিশ্বকাপে পাকিস্তান দলের  অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চিয়তা রয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে  উঠেছিল পাকিস্তান।  তবে পঞ্চম ও শেষ ম্যাচে পরাজিত হয়ে  নিউজিল্যান্ডকে  হোয়াইটওয়াশ  করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি  ‌র‍্যাংকিংয়ের আবার তৃতীয় স্থানে নেমে গেছে বাবর আজমের  নেতৃত্বাধীন  দলটি।

দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৭ রানের টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতে  এ ভার্সনে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের নজির গড়ে পাকিস্তান। এই ফরম্যাটে ১৮তম সেঞ্চুরির ইনিংসে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েন বাবর। পাকিস্তানের তৃতীয় ব্যাটার হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির নজির পড়েন পাকিস্তানের ফখর জামান। আয়োজক ভারতের সাথে রাজনৈতিক সমস্যার কারনে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যচে হারলেও উচ্ছ্বসিত অধিনায়ক বাবর। তিনি বলেন, ‘সিরিজ জয় দারুণ। ‌র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল খনিকের জন্য হলেও সেটা অনেক বড়,   বিশ্বকাপের আগে আমরা বেশ ভাল অবস্থায় আছি।’

বিশ্বকাপে পাকিস্তানের অংশ নিয়ে অনিশ্চয়তা উদ্বেগজনক কি-না এমন প্রশ্নের উত্তরে বাবর বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু যেখানেই খেলার সুযোগ পাব আমরা সেখানেই খেলবো।’ বিশ্বকাপের এক মাস আগে সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠাবে না বলে ভারতের ঘোষনার পর থেকেই অনিশ্চিয়তার সৃষ্টি হয়।

জবাবে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বরফ গলার সম্ভাবনা রয়েছে। গেল সপ্তাহে গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে ভারত সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। দীর্ঘ দিন  পর পাকিস্তানের কোন সিনিয়র কর্মকর্তার প্রথম সফর ছিলো এটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারনে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় আট জন ক্রিকেটার। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলকে হারানোটা সহজ ছিলো, এটি মানতে নারাজ বাবর।

বাবর বলেন, ‘প্রতিপক্ষ  জুনিয়র দল ভেবে আপনি কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। আন্তর্জাতিক দলের বিপক্ষে জিততে হলে আপনাকে শতভাগ দিতে হবে। আমরা ভালো খেলেছি এবং আধিপত্য বিস্তার করেছি।’ রাওয়ালপিন্ডিতে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ এবং ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। করাচিতে পরের দু’টিতে ২৬ এবং ১০২ রানে জয় পায় তারা। করাচিতেই শেষ ওয়ানডে ৪৭ রানে জিতে নেয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম জানান, ফলাফল ভালো না হলেও সিরিজটি আমাদের জন্য বেশ সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দেরকে বিভিন্ন ভূমিকায় তুলে ধরতে চেয়েছিলাম এবং আমি মনে করি, এই কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের এটি দুর্দান্ত সুযোগ ছিলো।’ চলমান আইপিএলের প্রথম ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এজন্য আগামী বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ফিটনেস ফিরে পেতে ঘাম ঝড়াচ্ছেন উইলিয়ামসন। ২০১৫ ও ২০১৯ সালে, সর্বশেষ দুই বিশ্বকাপে রানার্স-আপ হয়েছে নিউজিল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..