খাঁন নাজমুল হুসাইন তালা থেকে : তালা উপজেলায় বোরো আবাদে বাম্পার ফলন ফলেছে। কিন্তু প্রয়োজনীয় কৃষি উপকরণ না থাকায় চাষীরা হিমশিম খাচ্ছে।
বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে কিন্তু কৃষকরা ন্যার্য মূল্যর বাজার না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়ে দেখা যায়, বোরো আবাদে জমি চাষ থেকে শুরু করে ধান উত্তোলন পর্যন্ত কৃষকের খরচ হয় ১১হাজার টাকা কিন্তু বর্তমানে ধানের বাজার মূল্য হিসাবে বিঘা প্রতি ২০/২২মন ধান উৎপাদন হয়েছে যার বাজার মূল্য বিচালী সহ ১৪/১৫ হাজার টাকা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সামছুল আলম’র কাছে জানতে চাইলে তিনি জানান, বোর ধানের লক্ষ্য মাত্রা ছিল ১৬ হাজার ৪৩৫ হেক্টর কিন্তু চাষাবাদ হয়েছে ১৬ হাজার ৪৪০ হেক্টর।
কৃষক বিঘা প্রতি আনুমানিক ২০/২২ মন ধান পাবে বলে আমরা আশাবাদি। প্রয়োজনীয় লোকবল না থাকায় কৃষকরা ধান কর্তন উত্তোলন ও ধান ঝাড়ায় হিমশিম খাচ্ছে?
এ বিষয়ে প্রতিনিধি জানতে চাইলে কৃষি কর্মকর্তা বলেন, সরকারি ভাবে কৃষি উপকরণের প্রয়োজনীয় ব্যবস্থা আছে এবং সরকার কৃষকদের ভর্ত্তুকি মূল্যে ১ লক্ষ ২১ হাজার টাকার দামে রিপারকম্বইন্ড ক্রয় করতে পারবে। রিপারকম্বইন্ড এর ব্যবহার হলো ধান কর্তন উত্তোলন ও ধান ঝাড়া। এতে কৃষকদের খরচ কমবে এবং লাভবান হবে।