× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

পাইকগাছায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট (আইএফএমসি) যশোর অঞ্চল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছার যৌথ উদ্যোগে এবং ডেনমার্ক সরকারের ড্যানিডা প্রকল্পের আর্থিক সহযোগিতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি বিপনন অধিদপ্তর খুলনার জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌলিক, অগ্রণী ব্যাংক কপিলমুনি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ভারপ্রাপ্ত সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, ড্যানিডা প্রকল্পের কমিউনিটি ডেভালপমেন্ট অফিসার অসিত বরণ মন্ডল, সহকারী অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল, এসএম কামরুল আবেদীন, রামনগর আইপিএম কৃষি ক্লাবের সভাপতি মোঃ মহসিন হান্নান, সম্পাদক মোঃ সাঈদুর রহমান, ব্যবসায়ী জিএম হাসানুর রহমান, আলহাজ্ব ইয়াসিন আলী, আক্তারুল ইসলাম, রুনা খাতুন, তমা খাতুন, শাহানারা বেগম ও নাজমুন নাহার কেয়া


এ ক্যটাগরির আরো খবর..