× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আমাজন রক্ষার আহ্বান জানিয়েছেন রাজা চার্লস- লুলা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
lula di silva

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা বলেছেন, কট্টর পরিবেশবিদ রাজা তৃতীয় চার্লস তাকে ব্যক্তিগতভাবে আমাজন রেইনফরেস্ট রক্ষার অনুরোধ জানিয়েছেন। তৃতীয় চার্লসের অভিষেকের প্রাক্কালে লুলা ও ব্রিটিশ রাজ শুক্রবার সন্ধ্যায় লন্ডনের বাকিংহাম প্যালেসে মিলিত হন।

লন্ডনে শনিবার প্রেস কনফারেন্সে লুলা বলেন, রাজা আমাকে প্রথম যে কথাটি বলেছেন তা হলো আমি যেন আমাজনকে রক্ষা করি। তখন আমি বলেছি, আমার সহায়তা প্রয়োজন। লুলা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শুক্রবারের বৈঠকের পর ব্রিটেন আমাজন রক্ষা তহবিলে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার দেয়ার অঙ্গীকার করেছে। আমাজন রেইন ফরেস্ট রক্ষায় ২০০৮ সালে তহবিলটি গঠন করা হয়। লুলা জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর জানুয়ারিতে আবার ক্ষমতায় ফিরে আসেন। দায়িত্ব নেয়ার কালে লুলা আমাজন রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য, বিশের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট আমাজনের ৬০ শতাংশের অবস্থান ব্রাজিলে।

এদিকে শনিবার অভিষেককালে লুলা ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সংক্ষিপ্ত সাক্ষাত করেন এবং উভয়ে ইউক্রেন নিয়ে টেলিফোনে কথা বলতে সম্মত হন। রুশ ইউক্রেন যুদ্ধের দায়ভার উভয়দেশকে নিতে হবে এ কথা বলে লুলা পশ্চিমা বিশের সমালোচনার মুখে পড়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..