× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
south korea

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি খামার এলাকায় শনিবার প্রশিক্ষণ মহড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত বা সম্পদের কোন ক্ষতি হয়নি বলে ধারনা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট নিরাপদে বের হয়ে যান এবং তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘অষ্টম ফাইটার উইংয়ে যুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন স্থানীয় সময় সকাল ৯টা ৪৫মিনিটের দিকে জিয়ংগি প্রদেশের ওসান বিমান ঘাঁটির কাছের একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয়।’

বিবৃতিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরো বলা হয়, এ ব্যাপারে তদন্ত চলছে। জিয়ংগি গভর্নর কিম দং-ইয়ন তার টুইটার একাউন্টে বলেছেন, স্থানীয় দমকল বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, এই ঘটনা একটি প্রত্যন্ত এলাকায় ঘটায় এতে কোন প্রাণহানি বা ক্ষতি হয়নি।

এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ‘বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার আশপাশে কোন বেসামরিক ঘরবাড়ি না থাকায় এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।’ ওয়াশিংটন হচ্ছে সিউলের প্রধান নিরাপত্তা মিত্র এবং উত্তর কোরিয়ার কবল থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে দেশটিতে প্রায় ২৮,৫০০ সৈন্য মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..