× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

সাত ঘণ্টায় ৩ বার ভূমিকম্পে ফের কাঁপলো জাপান

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

জাপানে গত সাত ঘণ্টায় মাঝারি আকারের তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে সর্বনিম্ন ভূকম্পনটির মাত্রা ছিলো চার দশমিক পাঁচ এবং সর্বোচ্চ পাঁচ দশমিক এক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভূমিকম্পগুলো আঘাত হানে। সর্বশেষ ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫২ মিনিটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, জাপানের নাজি এলাকায় মঙ্গলবারের প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনটির মাত্রা ছিলো ৫ দশমিক ১। এরপর জাপানের হোসিজোজি-জিমো ও ইয়াক্সিশিরোতে যথাক্রমে ৪ দশমিক ৫ এবং ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবারের ভূমিকম্পে অবশ্য হতাহতের কোনো খবর জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..